
মোহাম্মদ আবু তাহের,মহেশখালী
মহেশখালীতে চকরিয়া যাওয়ার পথে এক যুবককে আটক করেছে মহেশখালী থানা পুলিশ। এইসময় তার কাছ থেকে ইয়াবা উদ্ধার করা হয়।
০৯ জুলাই বড় মহেশখালী থেকে তাকে আটক করা হয়। আটককৃত মিজান হোয়ানক ইউনিয়নের কেরুন তলী গ্রামের মৃত মোঃ রশিদের পুত্র।
জানা যায়, মহেশখালী থানার পুলিশ তাকে ইয়াবা সংক্রান্ত মামলায় জেল হাজতে প্রেরন করেছে। তার কাছ থেকে গাড়ি সহ ইয়াবা উদ্ধার করেছে বলে পুলিশ জানান।
মোঃ রশিদের মৃত্যুর পর থেকে মিজান ও তার পরিবারের অন্য সদস্যরা গোরকঘাটা পৌর এলাকায় বসবাস করে আসছে।













