
প্রেস বিজ্ঞপ্তিঃ
পরিচ্ছন্ন হোক তোমার আমার এলাকা।
পরিচ্ছন্ন বাংলাদেশ এবং সাধারণ মানুষকে সচেতন করার লক্ষ্যে অবিরাম কর্মরত সেচ্ছাসেবী সচেতন নাগরিকের প্লাটফর্ম ও জাতীয় পরিবেশ বিষয়ক সংগঠন- Bangladesh Environmental protection Authority.(BEPA) তথা বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ সংস্থা।
আর এমন মহৎ দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাওয়া জাতীয় পরিবেশ বিষয়ক সংগঠনের কক্সবাজার জেলা ও চট্টগ্রাম টেক্সটাইল ইন্সটিটিউট এর প্রতিনিধি নির্বাচিত হয়েছেন
বিশিষ্ট সংগঠক, মানবতাবাদী ছাত্রনেতা গিয়াস উদ্দিন (রুবেল)।
এছাড়াও এই সংগঠনের অন্যন্য কাজের মধ্যে যত্রতত্র ময়লা আবর্জনা ছুড়ে ফেলার পরিবর্তনের জন্য জনসচেতনতা গড়ে তোলার মাধ্যমে পরিচ্ছন্ন ও জীবানুমুক্ত সোনার বাংলা গড়ে তোলাই প্রধান লক্ষ্য।
বহিবির্শ্বের কাছে বাংলাদেশ কে অন্যতম পরিচ্ছন্ন রাষ্ট্রের মর্যাদা স্হাপন সহ এদেশের প্রতিটি নাগরিক কে বিশ্বব্যাপী আদর্শবান সুনাগরিক হিসাবে প্রতিষ্ঠা করা।
সাংবিধানিক নাগরিক দায়িত্ব পালন।বিশ্ব দরবারে বাংলাদেশের সুনাম অর্জন। এবং প্রতিটি সদস্য একে অন্যের প্রতি শ্রদ্ধাশীল।সকল রাষ্ট্রীয় আইন, দেশ,আর্তমানবতার সেবা ও শৃংখলার অন্যান্য উদাহরণ হিসাবে (বিসিপিএ) বাংলাদেশ তথা সমগ্র বিশ্বের আদর্শিক সুনাগরিক হিসাবে কাজ করে যাচ্ছে।













