
সংবাদ বিজ্ঞপ্তি:
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কক্সবাজারে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে পূজা উদযাপন পরিষদ।
শুক্রবার (১০ জুলাই) সকালে কক্সবাজার কেন্দ্রীয় মহা-শশ্মান প্রাঙ্গনে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কক্সবাজার জেলা ও পৌর পূজা শাখার যৌথ উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।
শুক্রবার সকাল ১১টায় কেন্দ্রীয় মহা-শশ্মান প্রাঙ্গনে এই বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করেন কক্সবাজার জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এডভোকেট রনজিত দাশ।
এসময় উপস্থিত ছিলেন-জেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি অধ্যাপক অজিত দাশ, স্বপন পাল, উদয় শংকর পাল মিঠু, বিপুল সেন, সিনিয়র কর্মকর্তা অধ্যাপক প্রিয়তোষ শর্মা চন্দন, যুগ্ম সাধারণ সম্পাদক স্বরূপম পাল পাঞ্জু, পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি বেন্টু দাশ, জেলা পূজা উদযাপন পরিষদের কর্মকর্তা কাঞ্চন দাশ, স্বপন দাশ, দুলাল দাশ, সাংবাদিক বলরাম দাশ অনুপম, মান্না পাল, শিপন পাল, মিটন পাল, পৌর পূজা উদ্যাপন পরিষদের সহ-সভাপতি তপন দাশ, শাওন চক্রবর্তী জনি, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মিটন কান্তি দে, কর্মকর্তা রাজীব দাশ, লক্ষণ পাল, রাজু পাল, শিবু দাশ, লালন পাল, বিকাশ ধর। পরে ঔষুধি ও ফলদসহ নানা প্রকারের শতাধিক গাছের চারা রোপণ করা হয়।













