বাংলাবাজারে পূর্বের হামলা তদন্তে পুলিশ আসায় ফের হামলা

0
7

শাহীন মাহমুদ রাসেলঃ

কক্সবাজার সদরের বাংলা বাজারে সন্ত্রাসী হামলার ঘটনায় থানায় অভিযোগ দায়ের করায় এবং তদন্তে পুলিশ আসায় বাদীর বসতঘরে ঢুকে ফের হামলা ও ভাংচুর করেছে সন্ত্রাসীরা। এসময় নারীসহ ৪জন গুরুতর আহত হয়েছে।

বুধবার বিকেলে বাংলাবাজার মধ্যম মোক্তারকুল এলাকায় আ.লীগ নেতা আব্দুল করিমের বাড়ীতে স্থানীয় সন্ত্রাসীরা এ হামলার ঘটনা ঘটিয়েছে। আহতরা হলেন মৃত সুলতান আহাম্মদের ছেলে আব্দুর রহিম (৫৫), তার স্ত্রী আলতাজ বেগম (৪৮), আ.লীগ নেতা করিমের স্ত্রী দিলোয়ারা বেগম (৩৮), তার ভাবী বেলুয়ারা বেগম (৩৬)। আহতদেরকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় এলাকাবাসী ও ভুক্তভোগী পরিবারটি জানান, গত কয়েক সাপ্তাহ আগে জমি সংক্রান্ত পূর্ব শত্রুতার জের ধরে মাদক বিক্রিতে বাধা দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় মৌলভী ছৈয়দুল হকের ছেলে মাদক সন্ত্রাসী আব্দুল মতিন, আব্দু জব্বার, আব্দুল মাবুদ খোকন, তাদের চাচাতো ভাই আমির হোসাইন, মোঃ আলমসহ বহিরাগত আরো ৮/১০ সন্ত্রাসী হাতে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে পূর্বপরিকল্পিত ভাবে তাদের বসত বাড়ীতে ঢুকে হামলা ও ভাংচুর চালায়।

এসময় তাদেরকে বাঁধা দিতে গেলে আব্দুল করিমকে স্বস্ত্রীক ও ভাতিজা ওবাইদুল্লাকে পিটিয়ে ও কুপিয়ে গুরুত্ব আহত করে। তাদের চিৎকার শুনে আশপাশের লোকজন দৌঁড়ে আসলে তারা পালিয়ে যায়। পরে আহত সবাইকে সদর হাসপাতালে ভর্তি করেছে।

বাদী আব্দুল করিম বলেন, এঘটনায় সদর মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছি। অভিযোগটি খতিয়ে দেখতে গত বুধবার এসআই শেখ সজিব তদন্তে আসে। অভিযোগের বিষয়টি জানতে পেরে ওই কর্মকর্তা চলে যাওয়ার কয়েক মিনিটের মাথায় আবারো সন্ত্রাসী কায়দায় তাদের বিরুদ্ধে কেন অভিযোগ করেছি এ কথা বলে ঘরের ভিতরে হামলা ও ভাংচুর করে এবং নারী পুরুষ সবাইকে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করেছে। বিষয়টি আমি দতন্ত কর্মকর্তা, স্থানীয় মেম্বার, চেয়ারম্যানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিদের জানিয়েছি।

এ ব্যাপারে তদন্ত কর্মকর্তা এসআই শেখ সজিব জানান, ঘটনাটি আমি শুনেছি। ভুক্তভোগী পরিবার সন্ত্রাসীদের বিরুদ্ধে কিছুদিন আগে একটি অভিযোগ দায়ের করেছে। তারা খারাপ প্রকৃতির লোকজন। তদন্ত সাপেক্ষে অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আগেকক্সবাজারে শুক্রবার সদরে ২০,রামুতে ৭ জনসহ সর্বমোট ৫৪ জন করোনা পজিটিভ
পরেকক্সবাজার মাঝিরঘাটে এক কোটি ইয়াবা লুটকারি মিজান বেনাপোলে আটক