
কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে আজ শনিবার (১৮ জুলাই) মাত্র ২৭ জনের করোনা টেষ্ট হয়েছে। এদের মধ্যে মাত্র দুইজনের শরীরে করোনাভাইরাসের অস্থিত্ব মিলেছে। তবে সবগুলো নমুনাই ছিল কক্সবাজার জেলা সদর হাসপাতাল বুথ থেকে পাঠানো। এই টেষ্টে যে দুইজন পজিটিভ এসেছেন তারা কেউই কক্সবাজার উপজেলা কিংবা পৌরসভার বাসিন্দা নন। করোনা পজিটিভ দুইজনের একজন কক্সবাজার সদর হাসপাতালের কর্মচারি (স্টাফ) ও অন্যজন টেকনাফ উপজেলার বাসিন্দা।
কক্সবাজার মেডিকেল কলেজের ক্লিনিক্যাল ট্রপিক্যাল মেডিসিন বিভাগের সহকারি অধ্যাপক ডা. মোহাম্মদ শাহজাহান নাজির এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, জেলার কোন উপজেলা থেকে করোনার নমুনা না আসায় পরীক্ষা কম হয়েছে। শুধুমাত্র কক্সবাজার জেলা সদর হাসপাতাল থেকে পাঠানো মাত্র ২৭টি নমুনা টেষ্ট করা হয়েছে। যাদের দুইজন পজিটিভ হয়েছেন।
তিনি জানান, শনিবারের টেষ্টে কক্সবাজার পৌর এলাকা কিংবা সদর উপজেলার কোন বাসিন্দা করোনা ‘পজিটিভ’ হননি। কক্সবাজার ভিশন













