কক্সবাজার ল্যাবে সোমবার ২২ জনের করোনা পজেটিভ

0
2

সিবিকেঃ

কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে সোমবার ২০ জুলাই ২২৩ জনের স্যাম্পল টেস্টের মধ্যে কক্সবাজার জেলায় ১৭ ও ভিন্ন জেলায় ৫ জনের রিপোর্ট ‘পজেটিভ’ পাওয়া যায়।

একইদিন বাকী ২০১ জনের স্যাম্পল টেস্টের রিপোর্ট ‘নেগেটিভ’ পাওয়া যায়।

কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. অনুপম বড়ুয়া এতথ্য নিশ্চিত করেছেন।

সোমবার ২০ জুলাই ‘পজেটিভ’ রিপোর্ট পাওয়া কক্সবাজার জেলার ১৭ জন করোনা রোগীর মধ্যে কক্সবাজার সদর উপজেলায় ৯ জন, উখিয়া উপজেলায় ৩ জন, রামু উপজেলায় ২ জন, চকরিয়া উপজেলায় ১ জন ও কুতুবদিয়া উপজেলায় ২ জন।  ভিন্ন জেলার মধ্যে বাঁশখালীর ২ জন, সাতকানিয়ার ২ জন ও বান্দরবানের ১ জন করোনা রোগী সনাক্ত  হয়।

এনিয়ে, কক্সবাজার জেলায় করোনা রোগীর সংখ্যা মোট ৩১৭৪ জনে পৌঁছেছে। রোববার ১৯ জুলাই পর্যন্ত কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে করোনা ভাইরাস এর নমুনা টেস্ট করা হয়েছে মোট ২৩৬২৬ জনের।

৩১৭৪ জন করোনা আক্রান্ত রোগী নিয়ে কক্সবাজার জেলা সারা দেশের ৬৪ টি জেলার মধ্যে চতুর্থ নম্বরে অবস্থান করছে।

আগেচাঁদ দেখা যায়নি জিলহজের, মধ্যপ্রাচ্যে ঈদ ৩১ জুলাই
পরেপ্রধানমন্ত্রীর কল্যাণ ট্রাস্টের অনুদান পেয়েছেন কক্সবাজারের তিন সাংবাদিক