
সিবিকেঃ
কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে ২৪ জুলাই শুক্রবার ২৫২ জনের নমুনা পরীক্ষায় ২৪ জনের করোনা সনাক্ত হয়েছে।
যার মধ্যে কক্সবাজার জেলায় ১৮ জন, ভিন্ন জেলার ৫ জন ও ১ জন রোহিঙ্গা শরণার্থী রয়েছে।
এর মধ্যে কক্সবাজার সদর উপজেলায় ৯ জন,রামুতে ২ জন,উখিয়ায় ১ জন, টেকনাফে ১ জন,চকরিয়ায় ২ জন,পেকুয়ায় ২ জন ও মহেশখালীতে ১ জন।
ভিন্ন জেলার মধ্যে লোহাগাড়ায় ২ জন,বান্দরবানের ৩ জন ও ১জন রোহিঙ্গা শরণার্থী।
কক্সবাজার মেডিকেল কলেজ সূত্রে এই তথ্য পাওয়া গেছে।













