কক্সবাজার ল্যাবে বুধবার ৩৪ জনের করোনা পজিটিভ

0
7

সিবিকেঃ

কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে ২৯ জুলাই বুধবার ৩৩৫ জনের নমুনা পরীক্ষায় ৩৬ জনের করোনা পজিটিভ এসেছে। তৎমধ্যে ২ জন পুরাতন রোগীর  ফলোআপ রিপোর্টও রয়েছে।

আজকে ২৯৯ জনের নেগেটিভ ফলাফল পাওয়া গেছে। 

বুধবার নতুন করে করোনা পজেটিভ শনাক্ত হওয়া ৩৪ জনের মধ্যে ২৮ জন কক্সবাজারের বাসিন্দা রয়েছে। এছাড়া জেলার পার্শ্ববর্তী বান্দরবান জেলার ৬ জন বাসিন্দা রয়েছে। ”

কক্সবাজার মেডিকেল কলেজের (কমেক) অধ্যক্ষ ডাঃ অনুপম বড়ুয়া এ তথ্য জানিয়েছেন।

জেলায় নতুন আক্রান্ত ২৮ জনের মধ্যে কক্সবাজার সদর উপজেলার ৬ জন, রামু উপজেলার ৩ জন, উখিয়া উপজেলার ২ জন, টেকনাফ উপজেলার ১ জন, চকরিয়া উপজেলার ৪ জন, পেকুয়া উপজেলার ১ জন এবং মহেশখালী উপজেলার ১১ জন বাসিন্দা রয়েছে। “

জেলা স্বাস্থ্য বিভাগের দেয়া তথ্য মতে, এ নিয়ে জেলায় ৭২ জন রোহিঙ্গাসহ করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩ হাজার ৩৩০ জনে।

আগেকক্সবাজারের ৪৮ সাংবাদিক পেল ৮ লক্ষ টাকা অনুদান
পরেকক্সবাজার পৌরসভার ৪৬২১ পরিবারে ভিজিএফ চাল বিতরণ