
নিজস্ব প্রতিবেদক
শহরে আনোয়ার হোসেন বাবলা নামের এক মুক্তিযোদ্ধ সন্তাকে পিটিয়ে নগদ ৫৫ হাজার টাকা ও মোবাইল ছিনিয়ে নিয়েছে চিহ্নিত ছিনতাইকারী চক্র। গত মঙ্গলবার (২৮ জুলাই) রাত টার দিকে বাজারঘাটা কোরাল রীফ প্লাজার সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রামু মন্ডল পাড়ার বীর মুক্তিযোদ্ধা আবু তাহের এর পুত্র আনোয়ার হোসেন বাবলা শহরে কর্ম সম্পাদন শেষে বাড়ি ফেরার পথে পূর্ব থেকে উৎপেতে থাকা চাউল বাজার ফুলবাগ সড়কের রমিজ আহমদের পুত্র আবদুল গফুর, টেকপাড়ার নাছির, টেকপাড়ার বার্মিজ স্কুল রোডের নজরুলসহ ৭/৮ জন সন্ত্রাসী গতিরোধ করে। এসময় সন্ত্রাসরী দা, কিরিচ, লোহার রড ও হাতুড়ি দিয়ে এলোপাতাড়ি মারধর করে বাবলাকে। এসময় তার আর্তচিৎকারে পথচারীরা এগিয়ে আসলে বাবলার কাছ থেকে ইট বিক্রির ৫৫ হাজার টাকা ও সামসাং জে-৫ মডেলের একটি মোবাইল সেট ছিনিয়ে পালিয়ে যায়। পরে পথচারীদের সহযোগিতায় বাবলাকে আহত অবস্থায় উদ্ধার কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় আবদুল গফুর, মো. নাছির ও নজরুলসহ আরও ৭/৮ জনকে আসামী করে সদর থানায় একটি এজাহার দায়ের করা হয়।
এ ব্যাপারে সদর থানার ওসি সৈয়দ মো. শাহজাহান কবির বলেছেন, অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।













