টেকপাড়ায় জোরপূর্বক বসতভিটা দখলে ভূমিদস্যুদের হামলা, আহত ২

0
14

 

বার্তা পরিবেশক
শহরের পূর্ব টেকপাড়ায় (বড় পুকুর সংলগ্ন) জোরপূর্বক জমি দখলের উদ্দেশ্যে হামলা চালিয়েছে ভূমিদস্যুরা। হামলায় আহত হয়েছে ২ জন। শনিবার (১২ ডিসেম্বর) বিকাল ৩টায় এ ঘটনা ঘটে।
অভিযোগ সুত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে টেকপাড়ার শওকত আলমের পুত্র ফয়সাল উল আলম গংয়ের তপশীলোক্ত বসতভিটা দখলের পাঁয়তারা করে আসছে চিহ্নিত একটি ভূমিদস্যু চক্র। চক্রটি ইতোমধ্যে বসতভিটা দখলে নানা ষড়যন্ত্রের ফাঁদ পেতেছে। বিষয়টি বুঝতে পেরে নিজেদের বসতভিটা রক্ষায় বিজ্ঞ সিনিয়ির সহকারী জজ আদালতে মামলা দায়ের করেন ফয়সাল গং। যার অপর মামলা নং-১৭০/২০১৮ইং। ফয়সাল গংয়ের নামে এই বসতভিটার খতিয়ান ও নামজারিও হয়েছে। এতে ক্ষিপ্ত হয়ে গতকাল শনিবার ফয়সাল গংয়ের তপশীলোক্ত বসতভিটা জোর করে দখলের উদ্দেশ্যে কিরিচ, দা, লোহার রড ও লাঠি নিয়ে হামলা চালায় একই এলাকার ছুরুত আলমের পুত্র সাহেদুল আলম পুতু, মেয়ে রেবেকা সুলতানা আইরিন, জানে আলম, শফিউল আলম ও মৃত সুলতান আহমদের পুত্র ছুরুত আলমসহ আরও ৪/৫ জন দুর্বৃত্ত। হামলায় ফয়সাল ও তার চাচা দিদারুল আলম হেলাল গুরুতর আহত হয়। আহতদের আর্তচিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু এখনো হামলাকারীরা নানা হুমকী ধমকী দিয়ে আসছে।
আহত ফয়সাল আলম বলেন, সম্প্রতি জায়গার দাম বৃদ্ধি পাওয়ায় বেপরোয়া হয়ে উঠে এই ভূমিদস্যু চক্র। চক্রটি দীর্ঘদিন ধরে সন্ত্রাসী বাহিনী দিয়ে সাধারণ মানুষের জায়গা দখল উৎসবে মেতে উঠেছে। সাধারণ মানুষ এর প্রতিকার চাইলে শিকার হতে হয় হামলা-মামলার। এই চিহ্নিত ভূমিদস্যুদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।
এ ব্যাপারে সদর থানার ওসি শেখ মুনীর উল গিয়াস উদ্দিন বলেন, অভিযোগ পেলে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

আগেবঙ্গবন্ধুর ভাস্কর্য অবমাননা :রামুতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের প্রতিবাদ সভা
পরেটেকনাফে স্বর্ণের বারসহ ১ রাখাইন পাচারকারী আটক