মহেশখালী ধলঘাটা ইউপি নির্বাচনে নৌকার মনোনয়ন প্রত্যাশী বখতিয়ার আলমের গণসংযোগ

0
6

ইয়াছিন আরাফাত,মহেশখালী
সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের দৌড়ঝাঁপ ও গণসংযোগ এখন পুরোদমে নির্বাচনী হাওয়া বইছে কক্সবাজারের মহেশখালী উপজেলার ধলঘাটা ইউনিয়নে। উক্ত ইউপিতে সম্ভাব্য চেয়ারম্যান পদে মনোনয়ন পেতে বখতিয়ার আলম এখন মাঠ চষে বেড়াচ্ছেন। বর্তমানে তিনি এলাকাবাসীর কাছে জনপ্রিয়তা ও বেশ লাভ করেন আওয়ামী লীগের একটি অংশ জানিয়েছেন।
জানাগেছে, তিনি আগামী মার্চ ২০২১ সালের নির্বাচনে নৌকার মনের প্রত্যাশী। এছাড়াও তিনি বর্তমানে কক্সবাজার জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি এবং ধলঘাটা ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য হিসেবে দায়িত্বরত আছেন। এই নির্বাচনকে ঘিরে প্রার্থীদের প্রচারণায় সরব হয়ে উঠেছে উক্ত জনপদ। রাস্তার মোড়ে মোড়ে লাগানো হয়েছে শুভেচ্ছা বাণী দিয়ে পোস্টার। ক্ষমতাসীনদল আওয়ামী লীগের নৌকার টিকিট পেতে মরিয়া মনোনয়ন প্রত্যাশী হিসেবে তিনি। তৃণমূলে ও ভোটাররা মনে করেন জনপ্রিয়তায় এগিয়ে রয়েছে নৌকার মনোনয়ন প্রত্যাশী বঙ্গবন্ধু প্রেমী এ কে এম বখতিয়ার আলম।
সরেজমিনে বিভিন্ন ভোটারের সাথে আলাপ করে জানা যায়, নৌকার মনের প্রত্যাশীদের মধ্যে বখতিয়ার আলমের জনপ্রিয়তা আগের তুলনায় বেড়ে গেছে। ইতিমধ্যে তিনি ধলঘাটা ইউনিয়ন এর ৭,৮,৯ নম্বর ওয়ার্ড সহ সুতুরিয়া বাজারে ব্যাপক গণসংযোগ করেছেন । এতে মানুষের উদ্দীপনা ও ব্যাপক সাড়া পেয়েছেন তিনি। নির্বাচনী প্রচারণার সময় প্রতিটি ওয়ার্ডের মানুষের সমস্যার কথা নিয়ে আলাপ আলোচনা করেছেন নৌকার মনোনয়ন প্রত্যাশি বখতিয়ার আলম। তিনি যেখানে যাচ্ছেন ভোটারদের নৌকার টিকেট পেলেও নির্বাচিত হলে উন্নয়ন ও কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিচ্ছেন।

আগেখুন হওয়ার শঙ্কায় কবর ঠিক করলেন সেতুমন্ত্রীর ভাই
পরেমাদক কারবারীরা দেশ এবং জাতির শত্রুঃ টেকনাফে এসপি মোঃ হাসানুজ্জামান