ঈদগাঁও ছাত্রলীগের আগামী কমিটিতে আসতে ডজনাধিক নেতার দৌড়ঝাঁপ  

0
3

এম আবু হেনা সাগর,ঈদগাঁও 

ঈদগাঁও সাংগঠনিক উপজেলা ছাত্রলীগের আগামী কমিটিতে আসতে সভাপতি ও সম্পাদক পদে অন্তত ডজনাধিক নেতা দৌড়ঝাঁপ শুরু করেছে। প্রকৃতপক্ষে কোন দুইজন দায়িত্ব পাচ্ছেন তা এখন শুধুই অপেক্ষা।

সূত্র মতে, ফ্রেরুয়ারীতে সাংগঠনিক উপজেলা ছাত্রলীগের কমিটি ঘোষনা করা হবে এমনি খবরে তৃনমূলের ছাত্রনেতাদের মাঝে আশার আলো দেখা দিয়েছে। তবে ছাত্রলীগের কমিটি ঘোষনা হলে কারা আসছে নেতৃত্বে? এনিয়ে চলছে বৃহত্তর ঈদগাঁওয়ের প্রত্যন্ত ইউনিয়নের ছাত্রলীগ নেতাকর্মীদের মাঝে ব্যাপক আলোচনা।

সাংগঠনিক উপজেলা ছাত্রলীগের কমিটির সভাপতি পদে তৃনমুল থেকে বেড়ে উঠা জেলা ছাত্রলীগের সাবেক উপ-সাংস্কৃতিক সম্পাদক আনোয়ারুল আজম খোকন, ঈদগাঁও থানা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক ইরফানুল করিম, ঈদগাঁও কলেজ ছাত্রলীগের আহবায়ক আবদু রহমান নাহিদ, ঈদগাঁও ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রাহুল পাল নিনিতসহ আরো কজন রয়েছে।

অন্যদিকে সাধারন সম্পাদক পদে ইসলামপুর ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক ছৈয়দ মোহাম্মদ তামিম, ঈদগাঁও সাংগঠনিক উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী আবদুল্লাহ, ঈদগাঁও ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সোহেল মাহমুদ রুহান, ঈদগাঁও কলেজ ছাত্রলীগের যুগ্ন আহবায়ক সাদ্দাম হোসেনসহ অনেকে।  কারা আসছেন আগামী ছাত্রলীগের দায়িত্বে। এই নিয়ে নেতা কর্মীদের মধ্যে কানাঘুষা চলছে সকাল সন্ধ্যা।

দায়িত্বে ভাগ বসাতে জেলা ছাত্রলীগ সভাপতি এবং সাধারন সম্পাদকের দৃষ্টি আকর্ষন করতে মরিয়া হয়ে উঠেছে ও তাদের পক্ষে পৃথক পৃথক ভাবে নানা কর্মসুচীও পালন করে যাচ্ছেন উপজেলা পর্যায়ের নেতারা। ছাত্রলীগের গেল প্রতিষ্টাবার্ষিকীতে এসব সম্ভব্য প্রার্থীরা স্ব স্ব ইউনিটের নেতাকর্মীদের নিয়ে পৃথক পরিসরে কর্মসুচী পালন করে। এমনকি ডিজিটাল ব্যানার, ফেষ্টুন ও পোষ্টারে সরগরম করে রাখে বৃহত্তর এলাকার অলিগলি। সেসাথে জেলা ছাত্রলীগ সভাপতির রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল ও খতমে কোরআন করে আস্থা অর্জন করে যাচ্ছেন এসব পদপ্রত্যাশী নেতারা।

তৃনমূলের নেতাকর্মীদের দাবী, শিক্ষা-শান্তি ও প্রগতির শ্লোগানে মুখরিত হয়ে যারা দলের চরম দূর্দিনে আন্দোলন সংগ্রামে করে রাজপথকে চাঙ্গা রেখেছিল এবং সুসময়ে-দু:সময়ে কর্মীদের পাশে থাকা শিক্ষিত ছাত্রদের হাতে দায়িত্ব অর্পন করা হউক।

জেলা ছাত্রলীগের সভাপতি এসএম সাদ্দাম হোসেনের সাথে এ প্রতিবেদককের কথা হলে তিনি ফ্রেরুয়ারীতে উপজেলা পর্যায়ের কমিটি নিয়ে চিন্তাভাবনা করা হবে জানায়।

আগেটেকনাফে সাড়ে পাঁচ লাখ ইয়াবা ও বন্দুক উদ্ধার
পরেক্ষুদ্রতম দেশ সীল্যান্ড!