বিশ্বের সবচেয়ে স্বাস্থ্যকর নগরী মদিনা

0
5

অনলাইন ডেস্কঃ

বিশ্বের সবচেয়ে স্বাস্থ্যকর নগরীর মর্যাদা পেয়েছে সৌদি আরবের পবিত্র নগরী মদিনা।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার কর্মীরা আন্তর্জাতিক মাপকাঠিতে নগরীটিকে জরিপ করে এ স্বীকৃতি দিয়েছেন।  খবর আরব নিউজের।

২০ লাখ লোকের এ পবিত্র নগরীটিই প্রথম ঘনবসতিপূর্ণ নগরী, যেটি স্বাস্থ্যকর শহরের তকমা পেল।

২২টিরও বেশি সরকারি, বেসরকারি ও স্বোচ্ছাসেবী সংস্থা বিশ্ব স্বাস্থ্য সংস্থার এ জরিপকাজে সহায়তা করেছে।  এসব সংস্থাকে প্রযুক্তিগত সহায়তা করে স্থানীয় তাইবাহ বিশ্ববিদ্যালয়।

আগেউখিয়ায় জনদূর্ভোগ লাঘবে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান পরিচালনা
পরেউখিয়ায় বন্য প্রাণী রক্ষায় সভা