চট্টগ্রামে আদিত্য নন্দীকে ছুরিকাঘাত: ওয়ার্ড যুবলীগ সভাপতি গ্রেপ্তার

0
8

সিবিকে ডেস্কঃ

চট্টগ্রামে কেন্দ্রীয় যুবলীগের উপ-প্রচার সম্পাদক আদিত্য নন্দীকে ছুরিকাঘাতের ঘটনায় পাঁচলাইশ থানার ৮ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি আবুল বশরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (২৪ জানুয়ারি) রাতে নগরীর ষোলশহর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আবুল বশর মুরাদপুর বন গবেষণাগার এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (জনসংযোগ) শাহ মো. আবদুর রউফ। তিনি বলেন, এ ঘটনায় পাঁচলাইশ থানায় মামলা দায়ের করা হয়েছে।

এর আগে রবিবার দুপুরে যুবলীগের আয়োজনে মিছিল শুরুর আগে কথা কাটাকাটির জেরে যুবলীগের কেন্দ্রীয় উপ-প্রচার সম্পাদক আদিত্য নন্দীকে ছুরিকাঘাত করা হয়। পরে আহত অবস্থায় আদিত্য নন্দী নগরীর একটি মেডিকেল সেন্টারে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় চলে যান।

তবে ঘটনার পর মহানগর যুবলীগের আহ্বায়ক মহিউদ্দীন বাচ্চু আদিত্য নন্দীকে ছুরিকাঘাতের বিষয়টি অস্বীকার করেছেন। তিনি দাবি করেন, নালায় পড়ে গিয়ে আদিত্য নন্দী আহত হয়েছেন।

আগেরামুতে মোবাইল কোর্ট অভিযানে ৩ মাদক ব্যবসায়ীকে কারাদণ্ড 
পরেভারত-চীন ফের সংঘর্ষ