রামুতে মোবাইল কোর্ট অভিযানে ৩ মাদক ব্যবসায়ীকে কারাদণ্ড 

0
6
জাহেদ হাসান :
রামু খুনিয়াপালংয়ে সহকারী কমিশনার (ভূমি) মোঃ সরওয়ার উদ্দিন এর নেতৃত্বে উপজেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার যৌথ অভিযান পরিচালনা করে ৩ জন খুচরা মাদক ব্যবসায়ীকে কারাদণ্ড দিয়েছে।
রবিবার (২৪ জানুয়ারী)দিনব্যাপী রামু উপজেলার উত্তর খুনিয়াপালংয়ে অভিযান পরিচালনা করে ৩ জন খুচরা মাদক বিক্রেতাকে ইয়াবাসহ আটক করে।এসময়  নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ সরওয়ার উদ্দীন ১ জনকে ১ বছর ও অপর ২ জনের প্রত্যেককে ৩ মাস করে কারাদণ্ড প্রদান করে জেল হাজতে প্রেরণ করেন।
আসামীরা হলেন,১। মোঃ ইউসুফ আলী(৩২) পিতা-মোঃ আঃ মালেক,সাং-দক্ষিন মিঠাছড়ি,সমিতি পাড়া,থানা-রামু,তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড এবং ১০০ টাকা অর্থদন্ড করা হয়,২। সাদ্দাম হোসেন (২৪),পিতা-জাগির হোসেন,সাং-উত্তর খুনিয়াপালং স্কুল পাহাড়-রামু,তাকেও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০  টাকা অর্থদন্ড করা হয়,৩।মোঃ হাসানুল্লাহ (৩৫)পিতা,মোশারফ আলী,সাং উত্তর খুনিয়াপালং, স্কুল পাহাড়, রামু,তাকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদন্ড করা হয়।
আগেচেয়ারম্যান শাহ আলম সহ ১৮ জনের বিরুদ্ধে মামলা, জড়িতদের গ্রেফতাদের দাবিতে বিক্ষোভ সমাবেশ
পরেচট্টগ্রামে আদিত্য নন্দীকে ছুরিকাঘাত: ওয়ার্ড যুবলীগ সভাপতি গ্রেপ্তার