মহেশখালীতে দম্পতির চার’পা তিন হাত বিশিষ্ট এক শিশু জন্মের পর মৃত্যু

0
6

ইয়াছিন আরাফাত,মহেশখালী

কক্সবাজার জেলা সদর হাসপাতালে মহেশখালীর দম্পতির চার’পা তিন হাত বিশিষ্ট এক শিশু জন্ম হয়েছে। জন্মের কয়েক ঘন্টায় হাসপাতালেই মৃত্যু হয় শিশুটি। ২৬ জানুয়ারী মঙ্গলবার সকালে শিশুটির জন্ম হলেও দুপুরে হাসপাতালের আইসিওতে শিশুটির মৃত্যু হয় বলে হাসপাতাল সূত্র জানা যায়। অপরদিকে মহেশখালী উপজেলার মোঃ জহির ও ইসরাত জাহান দম্পতির ঘরে শিশুটির জন্ম হয়।
কক্সবাজার হাসপাতালের গাইনী বিশেষজ্ঞ ডাক্তার শিরিন আক্তার জাহান বলেন, সকালে অপারেশনের মাধ্যমে শিশুটি মায়ের পেট থেকে বের করে আনা হয়। কিন্তু আশ্চর্যজনকভাবে শিশুটির ৪’ পা ও তিন হাত রয়েছে। অসুস্থ শিশুটিকে আইসিওতে রাখা হলেও দুপুরের দিকে শিশুটির মৃত্য হয়।

তিনি আরও জানান,মাত্র ২৮ সপ্তাহের বয়সী হওয়ায় শিশুটিকে বাঁচানো সম্ভব হয়নি। অন্যদিকে শিশুটির মাকে বাঁচাতে অপারেশন কোন বিকল্প ছিলনা। শিশুটির বাবা মোঃ জহির জানান, সোমবার তার স্ত্রীর ব্যাথা শুরু হলে প্রথমে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে রেফার করে দেন। কিন্তু আর্থিক অসচ্ছলতার কারণে স্ত্রীকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করান তিনি। পরে মঙ্গলবার সকালে অস্ত্রপ্রাচারের মাধ্যমে চার’পা তিন হাত বিশিষ্ট শিশুর জন্ম গ্রহণ করেন। কিন্তু কয়েক ঘন্টা ব্যবধানে শিশুটির মৃত্যু হয়। তবে তার স্ত্রী সুস্থ আছেন বলে জানান তিনি। ###

আগেরোহিঙ্গা শিবিরে আবারও অস্ত্রধারী দুই পক্ষের গোলাগুলি, নিহত ১
পরেনাইক্ষ্যংছড়ি বিএলআরআই এর অাঞ্চলিক কেন্দ্র পরির্দশনে সচিব রওনক মাহমুূূদ