খুরুশ্কুলে ভাতিজার ছুরিকাঘাতে চাচা খুন

0
5

নিজস্ব প্রতিবেদকঃ
কক্সবাজার সদরের খুরুশ্কুল কুলিয়াপাড়ায়
জমি নিয়ে বিরোধের জের ধরে ভাতিজার ছুরিকাঘাতে চাচা মুজিবুর রহমান (৪৮) খুন হয়েছে।

বৃহস্পতিবার বেলা ৩টার দিকে মুমূর্ষু অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খুরুশ্কুল ইউপি চেয়ারম্যান জসিম উদ্দীন এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে মুজিবুর রহমানের সাথে তার ভাতিজা মোঃ সেলিমের বিরোধ চলছিল। এনিয়ে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এতে ভাতিজা সেলিম চাচা মুজিবুর রহমানকে ছুরিকাঘাত করে। পরে সদর হাসপাতালে আনা হলে তাকে মৃত ঘোষণা করা হয়।

আগেভিডিও প্রকাশেই প্রমাণ হবে তমা কত বড় পর্নস্টার- ফেইসবুকে তমার সাবেক স্বামী
পরেকুয়েতে এমপি পাপুলের ৪ বছরের কারাদণ্ড