কক্সবাজারে এসে পৌঁছেছে ৮৪ হাজারে করোনা ভাইরাসের টিকা

0
3

মাহাবুবুর রহমান.
কক্সবাজারে এসে পৌছেছে ৮৪ হাজার করোনা ভাইরাসে টিকা। ৩১ জানুয়ারী সকাল ১০ টায় পুলিশ পাহারায় একটি ভ্যানে করে এসব টিকা এসে পৌছায় জেলা ইপিআই কেন্দ্রে। সেখানে টিকাগুলো বুঝে নেন কক্সবাজারের সিভিল সার্জন ডাঃ মাহাবুবুর রহমান। এ সময় সাংবাদিকদের প্রশ্নে জবাবে সিভিল সার্জন বলেন,সরকারের পক্ষ থেকে বহুল প্রত্যাশিত ৮৪ হাজার করোনা ভাইরাসের টিকা বুঝে পেয়েছি। আগামী ৭ ফেব্রæয়ারী জাতীয় ভাবে জেলা ভিত্তিক করোনা ভাইরাসের টিকা প্রদান কার্যক্রম শুরু হবে তখন থেকে কক্সবাজারেও এই কার্যক্রম শুরু হবে। প্রথমে কক্সবাজারে সদর হাসপাতালে এই টিকা দেওয়ার কার্যক্রম চলবে। একই সাথে উপজেলা পর্যায়েও এই কার্যক্রম চলবে। টিকা দেওয়ার জন্য ইতি মধ্যে প্রতি উপজেলা থেকে কয়েকজন স্বাস্থ্যকর্মীকে বাছাই করে প্রশিক্ষণ চলছে। তিনি জানান,৮৪ হাজার টিকার মধ্যে ৭২ হাজার কক্সবাজারের স্থানীয়দের জন্য বাকি ৮ হাজার রোহিঙ্গা ক্যাম্পে কর্মরত স্বাস্থ্যকর্মী থেকে শুরু করে পুলিশ, আইনশৃংখলা বাহিনিকে দেওয়া হবে। অর্থাৎ যারা সম্মুখসারীর করোনা যুদ্ধা তাদের আগে টিকার আওতায় আনা হবে।

আগেটেকনাফকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন ট্রফি ঘরে তুলেছে কক্সবাজার সদর
পরেনাইক্ষংছড়ি প্রেসক্লাবসহ দেড়’শ কোটি টাকার উন্নয়ন কাজ উদ্বোধন করলেন মন্ত্রী বীর বাহাদুর