
ইমরান আল মাহমুদঃ
উখিয়া উপজেলার পাঁচ ইউনিয়নের ২০১৯সালের ভোটারদের মাঝে স্মার্ট কার্ড বিতরণের সময়সূচি নির্ধারণ করা হয়েছে। মঙ্গলবার উখিয়া উপজেলা নির্বাচন অফিসার মুহাম্মদ ইরফান উদ্দিন স্বাক্ষরিত সময়সূচি অনুযায়ী
১নং জালিয়াপালং ইউনিয়নে ৫ই ফেব্রুয়ারি ইউনিয়ন পরিষদে স্মার্ট কার্ড বিতরণ করা হবে।
৪নং রাজাপালং ইউনিয়নে ৬ই ফেব্রুয়ারি বিতরণ করা হবে।
৫নং পালংখালী ইউনিয়নে ৭ই ফেব্রুয়ারি বিতরণ করা হবে।
৩নং হলদিয়া পালং ইউনিয়নে ৮ই ফেব্রুয়ারি বিতরণ করা হবে।
সর্বশেষ ২নং রত্নাপালং ইউনিয়নে ৯ই ফেব্রুয়ারি বিতরণ করা হবে বলে উপজেলা নির্বাচন অফিস সহকারী নিশ্চিত করেছেন।
স্মার্ট কার্ড পাওয়ার জন্য ভোটার স্লিপ বা প্রাপ্তি রশিদ নিয়ে যেতে হবে।
স্ব শরীরে হাজির হয়ে স্মার্ট কার্ড নিতে হবে। কোনো অবস্থাতেই একজনের কার্ড অন্যজনকে দেওয়া হবেনা বলে সময়সূচিতে উল্লেখ করা হয়েছে।
তবে নির্ধারিত সময়ে না নিতে পারলে উপজেলা নির্বাচন অফিসে গিয়ে নেওয়া যাবে উল্লেখ রয়েছে।












