ঈদগাঁওতে সহকারী কমিশনার ভূমির নেতৃত্বে ফুটপাত উচ্ছেদ অভিযান 

0
7
এম আবু হেনা সাগর,ঈদগাঁও
কক্সবাজার সদরের ঈদগাঁও বাজারে অভিযান পরিচালিত হয়।
২ ফ্রেরুয়ারী সকাল দশটায় সহকারী কমিশনার ভূমি নু এ মং মার্মা মং এর নেতৃত্বে ফুটপাত উচ্ছেদ অভিযান করা হয়।
ঈদগাঁও বাজারের শাপলা চত্তর, হাইস্কুল গেইট, তরকারী বাজার,বাশঘাঁটা সড়ক,চাউল বাজার, ডিসি সড়কসহ বাজারের বিভিন্ন অলিগলিতে সড়কের উপর বসানো ঝুপড়ি দোকানসহ ফুটপাত উচ্ছেদ করা হয়েছে। অভিযানের খবরে স্বস্থি প্রকাশ করেন সাধারন মানুষ। আবার বাঁশঘাটা এলাকায় একটি খাসজায়গাও দেখতে যান।
উপস্থিত ছিলেন, ঈদগাঁও বাজার ব্যবসায়ী পরিচালনা পরিষদের সভাপতি শাহনেওয়াজ চৌধুরী মিন্টু, সাধারন সম্পাদক রাজিবুল হক চৌধুরী রিকো, যুগ্ন সম্পাদক হাসান তারেক, ঈদগাঁও বাজার ব্যবসায়ী ঐক্য পরিষদ সাধারন সম্পাদক গফুর আলম চৌধুরী,মফস্বল সাংবাদিক ফোরাম, ঈদগাঁও থানা শাখার সাধারন সম্পাদক এম আবু হেনা সাগর,ঈদগাঁও রিপোর্টার্স সোসাইটি সভাপতি মফিজুল ইসলাম মফিসহ আরো অনেকে।
উল্লেখ্য, বাজার এলাকায় মাইকিং করে যত্রতত্রে গড়ে উঠা ফুটপাত সরানোর জন্য অবগত করে ছিল ঈদগাঁও বাজার পরিচালনা পরিষদ।
আগেমিয়ানমারে সেনা অভ্যুত্থান: বাংলাদেশে রোহিঙ্গাদের উল্লাস
পরেশুক্রবার উখিয়া উপজেলার পাঁচ ইউনিয়নে স্মার্ট কার্ড বিতরণ শুরু