
ব্যস্ততম বাণিজ্যিক কেন্দ্র ঈদগাঁও বাজারে দীর্ঘবছর পর গণশৌচাগার বা পাবলিক টয়লেটের স্থান পরিদর্শন করলেন সদর উপজেলা নিবার্হী কর্মকতা (ইউএনও)।
গতকাল বিকেলে ঈদগাঁও বাজার ব্যবসায়ী পরিচালনা পরিষদের দীর্ঘদিনের দাবী গণশৌচাগার স্থাপনের আবেদনের প্রেক্ষিতে পুরাতন পাইপ বাজারে দ্বিতল বিশিষ্ট শৌচাগার নির্মাণের জন্য স্থান পরিদর্শন করেছেন কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া আক্তার সুইটি। এসময় বাজার ব্যবসায়ী পরিচালনা পরিষদ সভাপতি শাহনেওয়াজ মিন্টু,সাধারন সম্পাদক রাজিবুল হক চৌধুরী রিকো,সহ সাধারন সম্পাদক হাসান তারেকসহ নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ঈদগাঁও বাজারে সপ্তাহে দুদিন হাট বসে। ঐ দুদিন সাধারণত বাজারে লোকজনের সংখ্যা বৃদ্ধি পায়। ঈদগাঁও ইউনিয়ন, জালালাবাদ ইউনিয়ন পরিষদ, কাজী অফিস, ভূমি অফিস, ব্যাংক, বীমাসহ বাজারে পুরুষ মহিলাদের আনাগোনা থাকে।
মহিলা পথচারীদের ভোগান্তিতে পড়তে হয় বেশি ভাগ। ঐতিহ্যবাহী ঈদগাঁও বাজারের বাঁশঘাটা, বাসষ্টেশন,বঙ্গিম বাজার, তেলিপাড়া,মাছ বাজার তরকারী বাজার,কাচাঁ বাজারসহ কোথাও নেই গণশৌচাগার। ফলে নানা দুর্ভোগের শিকার হচ্ছিল পথচারীরা।













