জেলা ইলেকট্রিশিয়ান শ্রমিক ইউনিয়নের অফিস উদ্বোধন

0
5

 

নিজস্ব প্রতিবেদক
কক্সবাজার জেলা ইলেকট্রিশিয়ান শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং চট্ট-২৬১৪) এর অফিস কার্যালয়ের শুভ উদ্বোধন করা হয়েছে। ৪ ফেব্রæয়ারী (বৃহস্পতিবার) বিকাল ৪ টারদিকে শহরের প্রধান সড়কস্থ আল আমিন হোটেলের দ্বিতীয় তলায় অনাড়ম্ব অনুষ্ঠানের মধ্যদিয়ে এই অফিস কার্যালয় উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা জাফর আলম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন দৈনিক সাগরদেশ পত্রিকার সম্পাদক মোস্তফা সরওয়ার, পৌর আওয়াম লীগের শ্রম বিষয়ক সম্পাদক ইউছুফ বাবুল, রিপোর্টার্স ইউনিটি কক্সবাজারের সভাপতি দৈনিক আজকের কক্সবাজার বার্তার সম্পাদক (ভারপ্রাপ্ত) এইচ,এম নজরুল ইসলাম, দৈনিক মেহেদীর সম্পাদক (ভারপ্রাপ্ত) ইকবাল বাহার চৌধুরী ও সাংবাদিক সংসদ কক্সবাজারের সভাপতি এম.এ আজিজ রাসেল।
অনুষ্ঠান সঞ্চালনা করেন জাতীয় পরিবেশ মানবাধিকার সোসাইটি জেলা শাখার সভাপতি ও সংগঠনের উপদেষ্টা এস,এম ছৈয়দ উল্লাহ আজাদ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের ৮০ শতাংশ মানুষ শ্রমজীবি। স্বাধীনতা পরবর্তী বাংলাদেশকে উন্নয়নের শীর্ষে পৌঁছাতে শ্রমিককের অনেক অবদান রয়েছে। শ্রমিকদের ঘাম ঝরা কষ্টার্জিত অর্থ দিয়ে আজ দেশ এগিয়ে যাচ্ছে। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দেশের জন্য এবং দেশের মানুষের জন্য কাজ করতে হবে। কারণ শ্রমিকেরা সচল থাকলে দেশ এগিয়ে যাবে।
এসময় উপস্থিত ছিলেন জেলা ইলেকট্রিশিয়ান শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা বেলাল হোসেন, সভাপতি জাহাঙ্গীর আলম, সহ সভাপতি আবুল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেন, অর্থ সম্পাদক ইমাম হোসেন ও দপ্তর সম্পাদক মফিজ উদ্দিন সিকদার।

আগেশহরের বাজারঘাটায় কসমেটিক্স ও কাপড়ের গুদামে আগুন, দুই কোটি টাকার ক্ষয়ক্ষতি
পরেক্ষমতা দীর্ঘস্থায়ীর আভাস মিয়ানমার সেনাবাহিনীর