আহত প্যানেল মেয়র মাবুকে দেখতে গেলেন মেয়র মুজিবুর রহমান

0
10

টমটম ব্যবসায়িদের হামলায় আহত কক্সবাজার পৌরসভার প্যানেল মেয়র ও জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান চৌধুরীকে কক্সবাজার সদর হাসপাতালে দেখতে গেলেন পৌর মেয়র ও জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মুজিবুর রহমান।

তিনি আজ বুধবার ঢাকা থেকে ফিরেই বিমানবন্দর থেকে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন প্যানেল মেয়র-১ মাহাবুবুর রহমান চৌধুরীকে সরাসরি দেখতে যান। এ সময় মাহবুবুর রহমানের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন। সহকর্মীকে আহত অবস্থায় দেখে আবেগে আপ্লুত হয়ে উঠেন। সন্ত্রাসীদের বিরুদ্ধে তার দৃঢ় অবস্থান ঘোষণা করেন।

আগেরামুতে প্রবাস ফেরত যুবকের আত্মহত্যা
পরেআলজাজিরার প্রতিবেদন অনলাইন থেকে সরানোর নির্দেশ