
সংবাদ বিজ্ঞপ্তি
বাংলাদেশ সম্মিলিত সামাজিক আন্দোলন কক্সবাজার জেলা শাখার আহবায়ক কমিটি গঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারী) সন্ধ্যায় কক্সবাজার প্রেস ক্লাবে কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সালেহ আহমেদ, প্রেসিডিয়াম সদস্য এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক রোবায়েত ফেরদৌসের উপস্থিতিতে পূর্বের কমিটি বিলুপ্ত করে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়। গঠিত কমিটিতে শামসুল আলম কেলু কে আহবায়ক ও শহীদুল ইসলামকে সদস্য সচিব করা হয়। কমিটির অন্যান্যরা হলেন-যুগ্ম আহ্বায়ক আহসান সুমন, যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম, সদস্য যথাক্রমে আজিজ রাসেল, কল্লোল দে, আজিম নিহাদ, সাইফুল ইসলাম, মিজানুর রহমান, আসিফ উল করিম ও মনিরুল আলম।













