ঈদগাঁওতে দুই পিকআপের সংঘর্ষে প্রাণ হারালেন পথচারী

0
9

নিজস্ব প্রতিনিধিঃ

কক্সবাজার সদরের ঈদগাঁতে দুই পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে সালাহ উদ্দিন বাবুল (৪০) নামের এক পথচারী নিহত হয়েছেন। রোববার (২৮ ফেব্রুয়ারি) সকাল ৭টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ইসলামবাদ ইউনিয়নের ডুলাফকির মাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়ার মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই নওফেল বিন। নিহত সালাহ উদ্দিন কক্সবাজার সদর উপজেলা ইসলামপুরের পূর্ব-নাপিতখালী এলাকার আলী আহমদের ছেলে।

এসআই নওফেল বিন বলেন, ‘দুটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক পথচারী ঘটনাস্থলে নিহত হয়েছে। তার লাশ মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে। এ ঘটনায় পিকআপ দুটি জব্দ করা হয়েছে।’

আগেমিয়ানমারে অভ্যুত্থানবিরোধী মিছিলে ফের পুলিশের গুলি, নিহত ১
পরেরামুতে একলাবের উদ্যোগে ছাত্রীদের নিয়ে মার্শাল আর্ট প্রশিক্ষণের উদ্বোধন