রামুতে একলাবের উদ্যোগে ছাত্রীদের নিয়ে মার্শাল আর্ট প্রশিক্ষণের উদ্বোধন

0
7

 

আল মাহমুদ ভূট্টো :

রামুতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রীদের নিয়ে মার্শাল আর্ট প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। ইউএনডিপি কক্সবাজারের সহযোগিতায় এনজিও সংস্থা একলাব এর বাস্তবায়নে সামাজিক সংহতি প্রকল্পের আওতায় ৩০ দিনব্যাপী আত্মরক্ষামূলক প্রশিক্ষণ মার্শাল আর্ট এ প্রথম পর্যায়ে তিন শিক্ষা প্রতিষ্ঠানের ৩০ জন ছাত্রী অংশগ্রহণ করছে। রবিবার (২৮ ফেব্রুয়ারি ) রামু ল্যাবরেটরি স্কুলে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রামু উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও লোকাল ভলান্টিয়ার মেডিয়েটরস ফোরাম রামু উপজেলার সাধারণ সম্পাদক আফসানা জেসমিন পপি। রামু ল্যাবরেটরি স্কুলের প্রধান শিক্ষক মাহাবুবুল আলম মাহাবুব এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সুশাসনের জন্য নাগরিক সুজন রামু উপজেলার সভাপতি মাষ্টার মো. আলম, রামু থানার ওসি তদন্ত অরূপ কুমার চৌধুরী, বাংলাদেশ মানবাধিকার কমিশন, রামুর সভাপতি হাফেজ আহমদ, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি আব্দুল হাশেম, রামু ল্যাবরেটরী স্কুল পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, থাইকোয়ান্ডো ফেডারেশনের কোচ মো. আবদুল্লাহ, সাংবাদিক সুনীল বড়ুয়া, রামু বাঁকখালী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নুরুল আমিন, রামু উচ্চ বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছালামত উল্লাহ, সাংবাদিক আল মাহমুদ ভূট্টো, সহকারী প্রশিক্ষক আখতারুজ্জামান লিমন, জাতীয় পুরষ্কারপ্রাপ্ত শিক্ষার্থী হ্যাপী প্রমূখ। স্বাগত বক্তব্য রাখেন একলাবের প্রকল্প ব্যবস্থাপক কেফায়েত উল্লাহ সাজ্জাদ। বক্তারা বলেন, শারিরীক ও মানসিক বিকাশের জন্য এবং আত্মরক্ষার কৌশল হিসেবে মার্শাল আর্ট ( থাইকোয়ান্ডো) জানা জরুরি। বর্তমান সমাজে ইভটিজিং, নারী নির্যাতন ও সহিংসতা নিত্ত নৈমত্তিক ঘটনা। কাজেই এসব ঘটনা থেকে রেহায় পেতে নারীদের প্রতিবাদী হয়ে উঠতে হবে, আত্মরক্ষার কৌশল জানতে হবে। রামু উপজেলায় এরকম সময়োপযোগী একটি কার্যক্রম হাতে নেওয়ায় একলাব ও ইউএনডিপিকে ধন্যবাদ জানান অতিথিবৃন্দ।

আগেঈদগাঁওতে দুই পিকআপের সংঘর্ষে প্রাণ হারালেন পথচারী
পরেইউনিয়ন পরিষদ নির্বাচনে যাবে না বিএনপি