মেরংলোয়া ইসলামী সম্মেলন ৪ মার্চ

0
5

 

বার্তা পরিবেশক :

বৃহস্পতিবার (৪ মার্চ) মেরংলোয়া রহমানিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা মাঠে ইসলামী সম্মেলন অনুষ্ঠিত হবে। মেরংলোয়া ইসলামী সম্মেলন পরিষদের উদ্যোগে আয়োজিত দিনব্যাপী ইসলামী সম্মেলনে প্রধান আলোচক বিশিষ্ট লেখক ও গবেষক হযরত মৌঃ হাফেজ আনোয়ার হোসাইন আল-আযহারী, মুহাদ্দিস, জামেয়া ওবাইদিয়া নানুপুর, চট্টগ্রাম।

বিশেষ আলোচক হযরত মৌঃ হাফেজ আহমদুর রহমান নদভী, প্রধান মুহাদ্দিস, দারুল উলম কামিল মাদ্রাসা চট্টগ্রাম, হযরত মৌঃ সালামত উল্লাহ, উপাধ্যক্ষ, মেরংলোয়া রহমানিয়া ইসলামীয়া আলিম মাদ্রাসা, হযরত মৌঃ মুফতি আনোয়ারুল হক,সিনিয়র শিক্ষক,দারুল উলুম চাকমারকুল, রামু এবং হযরত মৌঃ হাফেজ মোস্তফা কামাল, সাবেক খতিব, মসজিদ শেখ হামদান বতিন, আবুধাবী।

মহাগ্রন্থ আল কুরআন থেকে তেলাওয়াত করবেন স্বনামধন্য ক্বারি মৌঃ হুমায়ুন রশিদ।উক্ত ইসলামী সম্মেলনে সকলের প্রতি দ্বীনি দাওয়াত রইল।

আগেবাংলাদেশ মানবাধিকার কমিশন রামু-উখিয়া আঞ্চলিক শাখা কমিটি অনুমোদন
পরেএড. নূরুল হক ও ইদ্রিস সিআইপির ৫ দিনের রিমান্ড