আ’লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটির বিশেষজ্ঞ সদস্য মনোনীত সুজন শর্মা

0
6

প্রেস বিজ্ঞপ্তি:

কক্সবাজার জেলার রামু উপজেলার সন্তান,ঢাকার তরুণ উদ্দ্যোক্তা, কক্সবাজার সমিতি, ঢাকার যুগ্ন সাধারণ সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র সুজন শর্মা কক্সবাজার জেলার প্রথম বারের মত বাংলাদেশ কেন্দ্রীয় আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটির বিশেষজ্ঞ সদস্য মনোনীত হয়েছেন।

৩ মার্চ ধানমন্ডির ৩২ নং সড়কস্থ জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে ২৩ বঙ্গবন্ধু এভিনিউর দলীয় প্রধান কার্যালয়ে উপ কমিটির পরিচিতি অনুষ্ঠানে অনলাইনে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক  ওবায়দুল কাদের এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলির অন্যতম সদস্য বেগম মতিয়া চৌধুরী, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী। পরিচিতি অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক ও উপ কমিটির সদস্য সচিব সুজিত রায় নন্দী।

প্রধান অতিথি  ওবায়দুল কাদের তার বক্তব্যে সুশৃংখলভাবে দলীয় কাজ পরিচালনার দিক নির্দেশনা দেন। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনের প্রস্তুতি নিতে বলেন। ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক ও উপ কমিটির সদস্য সচিব  সুজিত রায় নন্দী বলেন দেশ ও জাতির সেবা করার জন্য এই কমিটি। অতীতে বিভিন্ন দুর্যোগে এই কমিটির সদস্যরা যেভাবে কাজ করেছে ভবিষ্যতের জন্যও প্রস্তুত হওয়ার আহবান জানান।

প্রসংগত সুজন শর্মা বিগত দিনে কেন্দ্রীয় বন ও পরিবেশ উপ কমিটির সদস্য ছিলেন। গত বছর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে কক্সবাজার জেলার ৭টি উপজেলায় একক উদ্দ্যোগে বৃক্ষ রোপন কর্মসুচি পালন করেন। করোনা মহামারির শুরুর দিকে রামু হাসপাতালের ডাক্তারদের জন্য ঢাকা থেকে প্রথম পি.পি সহ জরুরী প্রয়োজনীয় সামগ্রী পাঠান।

এছাড়াও ব্যাক্তি উদ্দ্যোগে ও বিভিন্ন সংগঠনের সমন্বয়ে মহামারি চলাকালে খাদ্য ও অনান্য জরুরী সামগ্রী সাধ্যমত পাঠানো অব্যাহত রাখেন। সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে রামুর শিল্পী সাজ্জাদ হোসেন সাঈদের বঙ্গবন্ধুকে নিয়ে অনবদ্য শিল্পকর্ম প্রদশর্নীর ব্যবস্থা করলে ব্যাপক প্রশংসিত হয়।

তার বিভিন্ন সময় সামাজিক কাজের স্বীকৃতি স্বরুপ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাধারণ সম্পাদক  ওবায়দুল কাদের, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক  সুজিত রায় নন্দী এই পদে মনোনীত করেছেন বলে মনে করেন বাবু সুজন শর্মা।

তার এই পদোন্নতিতে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগ কক্সবাজার জেলার ভারপ্রাপ্ত সভাপতি  ফরিদুল ইসলাম চৌধুরী ও সাধারণ সম্পাদক পৌর মেয়র  মুজিবুর রহমান, কক্সবাজার সমিতি ঢাকার সাধারণ সম্পাদক  খোরশেদ আলমসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

আগেএইচ টি ইমাম আর নেই
পরেটেকনাফে দেশের সবচেয়ে বড় আইসে’র চালানসহ আটক -০১