টেকনাফে ৭২০ক্যান বিয়ার ও পিকআপসহ দুই পাচারকারী আটক

0
6

টেকনাফ প্রতিনিধিঃ

টেকনাফে ৭২০ ক্যান বিয়ারসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। বুধবার (৩ মার্চ) রাত ৯টায় হোয়াইক্যংবাজার থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন হোয়াইক্যং কাটাখালী এলাকার বখতিয়ার আহমদের ছেলে মো. সেলিম (৩০) ও নয়াপাড়া গ্রামের আব্দুল হকের ছেলে আমিনুল হক (২০)। এ সময় একটি পিকআপও জব্দ করে র‌্যাব।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১৫ এর সহকারী পুলিশ সুপার শেখ মোহাম্মদ আবদুল্লাহ সাদী। তিনি বলেন, ‘টেকনাফের হোয়াইক্যং বাজারে মহাসড়কের ওপর তল্লাশি চালায় র‌্যাব। এ সময় একটি পিকআপ ভ্যান থেকে পালিয়ে যাওয়ার সময় দুইজনকে আটক করা হয়। পরে ওই পিকআপে পাওয়া যায় ৭২০ ক্যান বিয়ার।’

আগেহলদিয়াপালং ইউনিয়নের ১১হাজার পরিবারের মাঝে সাবান বিতরণ সম্পন্ন
পরেহালাল-হারামের পার্থক্য নিরূপণে ইসলামী শিক্ষার বিকল্প নেই- ড. খালিদ হোসেন