হলদিয়াপালং ইউনিয়নের ১১হাজার পরিবারের মাঝে সাবান বিতরণ সম্পন্ন

0
4

ইমরান আল মাহমুদ:
রোহিঙ্গা অধ্যুষিত উখিয়ার স্থানীয় জনগোষ্ঠীর মাঝে ওয়াশ প্রকল্পের আওতায় হলদিয়া পালং ইউনিয়নের ১১হাজার উপকারভোগীদের মাঝে সাবান বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়েছে। আন্তর্জাতিক সহায়তা সংস্থা ইউনিসেফের অর্থায়নে কেয়ার বাংলাদেশ এর সহায়তায় হলদিয়াপালং ইউনিয়ন পরিষদের বাস্তবায়নে তিন দফায় নয়টি ওয়ার্ডে সাবান বিতরণ কার্যক্রম সম্পন্ন করা হয়।

বুধবার(৩ মার্চ) ৯নং ওয়ার্ডের উপকারভোগীদের মাঝে সাবান বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি ছিলেন ৩নং হলদিয়া পালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মো. শাহ আলম।

হলদিয়া পালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বলেন,
আমার ইউনিয়নের জনগোষ্ঠীর নয়টি ওয়ার্ডের মধ্যে ১,৪ ও ৭নং ওয়ার্ডে ১৪শ পিস ও বাকী সাত ছয় ওয়ার্ডে ১২শ পিস করে সাবান বিতরণ সম্পন্ন হয়েছে।
ভবিষ্যতেও সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানান তিনি।

কেয়ার বাংলাদেশ ওয়াশ প্রকল্পের টেকনিক্যাল কো-অর্ডিনেটর মো. জমির হোসেন বলেন, আমরা হলদিয়া পালং ইউনিয়নের ১১হাজার পরিবারের মাঝে ১লাখ ১০হাজার হুইল সাবান ও ৩৩হাজার লাক্স সাবান সুষ্ঠুভাবে বিতরণ সম্পন্ন করেছি। তিন দফায় বিতরণে সার্বিক সহযোগিতা করেছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মো. শাহ আলম।

আগেশাস্তি পেলেন জামালপুরের সেই ডিসি
পরেটেকনাফে ৭২০ক্যান বিয়ার ও পিকআপসহ দুই পাচারকারী আটক