
এম আবু হেনা সাগর,ঈদগাঁও
কক্সবাজার সদরের ঈদগাঁওতে জীনের প্রভাব লেগে নারকেল গাছের উপরে যুবক আটকা পড়ার ঘটনা ঘটেছে। তাকে দেখতে উৎসুক জন তার ভীড় যেন লক্ষনীয়।
১৩ মার্চ দুপুর দুইটার দিকে ঈদগাঁও ইউনিয়নের মধ্যম মাইজ পাড়ার নুর মোহাম্মদের পূত্র নুরুল আলম (১১) এই যুবক জীনের আছড় লেগে সে সোজা তার বাড়ীর নারকেল গাছে উঠে যায়। এমন খবর পেয়ে মুর্হুতের মধ্য বাজারের দোকান থেকে তার বড় ভাই নুরুল ইসলাম এসে ছোট ভাইকে প্রাণে রক্ষা করতে নারকেল গাছে উঠে তাকে জড়িয়ে ধরে। পরে সাড়ে তিনটায় রামুর ফায়ার সার্ভিস দল এসেও তারা গাছের উপর আটকা পড়া যুবকটিকে নামাতে পারেননি।
পরবর্তীতে চারটায় নারকেল গাছ ছাঁটায় করা এমন এক ব্যাক্তি বস্তার সাহায্য নয়া কৌশলেই গাছ থেকে তাকে নামান। এমনি আজব দৃশ্য দেখতে বিপুল সংখ্যক লোকজনের সমাগম ঘটে।
তার ভাই নুরুল ইসলামের সাথে কথা হলে তিনি নুরুল আলম ২/১ মাস পূর্বে থেকে জীন আছড়ে সমস্যা দেখা দিয়েছে বলেও জানিয়েছেন।
দৃশ্য দেখতে আসা জসিম উদ্দিন,নেচারুল হক সহ কয়জন জানান, এই ধরনের ঘটনা জন্মের পর থেকে এই প্রথম দেখলাম। তারপরও গাছে আটকা পড়া যুবকটি প্রাণে বাচাঁয় মহান রাব্বুল আলামীনের দরবারে শুকুরিয়া জানান।













