সু চীর বিরুদ্ধে মামলা, হতে পারে ১৫ বছরের জেল

0
8

অনলাইন ডেস্কঃ

[২] গত ১ ফেব্রুয়ারি সেনা অভ্যুত্থানের দিন বন্দি হওয়া মিয়ানমারের স্টেট কাউন্সিলর অং সান সু চীর বিরুদ্ধে দুর্নীতি বিরোধী আইন লঙ্ঘনের অভিযোগ দায়ের করেছে দেশটির সামরিক সরকার। রাষ্ট্রায়াত্ত¡ টিভি চ্যানেল এমআরটিভি জানিয়েছে, দোষী প্রমাণিত হলে এই মামলায় সু চির ১৫ বছরের কারাদণ্ড হতে পারে। ব্লুমবার্গ

[৩]এর আগে নেপিদোর আদালতে সু চির বিরুদ্ধে চারটি মামলা দায়ের করে জান্তা সরকার। এগুলো হলো আমদানি-রপ্তানি আইন, দুর্যোগ ব্যবস্থাপনা আইন, টেলিযোগাযোগ আইন ও উপনৈবেশিক যুগের পেনাল কোড অনুযায়ী সহিংসতা উস্কে দেয়ার আইন লঙ্ঘনের অভিযোগ।

[৪]টিভিতে প্রচারিত ভিডিও ফুটেজে দেখানো হয়, দেশটির সে পিয়াং কনস্ট্রাকশনের সহ-সভাপতি মুং উইক বলছেন, তিনি ২০১৮ থেকে ২০২০ সালের মধ্যে সু চিকে নিজের ব্যবসায়িক কাজ নির্বিঘ্নে চালানোর শর্তে ৫ লাখ ৫০ হাজার ডলার দিয়েছিলেন। চার দফায় সু চির বাসভবনে গিয়ে নিজেই এই নগদ অর্থ দিয়েছেন বলে জানান উইক। তবে তিনি বলেন, এই ঘটনায় তৃতীয় কোনো সাক্ষী নেই।

[৫]জান্তা সরকার আরো অভিযোগ করেছে, সু চি ঘুষের কিছু অর্থ ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্য দ কিন কি নামের একটি ফাউন্ডেশনে অনুদান দিয়েছেন, তিনি রাষ্ট্রায়াত্ত জমি ফাউন্ডেশনের অফিসকে লিজ দিয়েছেন এবং বাজার মূূল্যের থেকে অনেক কম দরে নেপিদোতে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের জন্য জমি ক্রয় করেছেন।

[৬]জান্তা সরকার সু চিকে তার আইনী দলের সঙ্গেও দেখা করতে দিচ্ছে না। সু চির আইনী দল বলছে, এই সব অভিযোগই রাজনৈতিক, সু চি কোনো বেআইনী কাজ করেন নি। গত ১৫ মার্চ আদালতে সু চির শুনানি হওয়ার কথা থাকলেও আদালত কক্ষে ইন্টারনেট সংযোগ না থাকায় এটি বাতিল হয়। অভ্যুত্থানের পর থেকেই দেশজুড়ে চলমান বিক্ষোভ দমাতে জান্তা সরকার ইন্টারনেট বিচ্ছিন্ন করে রেখেছে। এ পর্যন্ত বিক্ষোভে প্রায় ২’শ জন প্রাণ হারিয়েছেন।-আমাদের সময়

আগেনৌ-কর্মকর্তাকে হত্যাচেষ্টা: জামিন পেলেন ইরফান সেলিম
পরেরামুতে সড়ক দূর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত