রামুতে সড়ক দূর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

0
6

 

আল মাহমুদ ভূট্টো:

কক্সবাজারের রামুতে যাত্রীবাহী মিনিবাস (রামু লাইন) ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রাহমত উল্লাহ (৩৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৮ মার্চ) সকাল সাড়ে ১০ টার দিকে চট্রগ্রাম-কক্সবাজার মহাসড়কের তেচ্ছিপুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তিনি কক্সবাজার পৌরসভার হাসপাতাল সড়কের ফুয়াদ আল খতীব হাসপাতাল সংলগ্ন আবদুল মুনাফের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাহমত কক্সবাজার থেকে মোটরসাইকেল যোগে রামুর দিকে যাচ্ছিলেন। তেচ্ছিপুল নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা রামু লাইন নামের (কক্সবাজার ছ ১১-০১০৯) নাম্বারের যাত্রীবাহী মিনিবাসের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক রাহমত ঘটনাস্থলে মারা যান।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজমিরুজ্জামান দুর্ঘটনার তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আগেসু চীর বিরুদ্ধে মামলা, হতে পারে ১৫ বছরের জেল
পরেজেলা প্রশাসনের সচেতনতামূলক অভিযান অব্যাহত, ৮ মামলায় ১৭’শ টাকা জরিমানা