ঈদগাঁওতে দেশী-বিদেশী ক্বারীদের সুমধুর কন্ঠে ক্বেরাত সম্মেলন, ধর্মপ্রান জনতার ঢল 

0
5
এম আবু হেনা সাগর,ঈদগাঁও
কক্সবাজার সদরের ঈদগাঁওতে আন্তর্জাতিক ক্বেরাত সম্মেলনে দেশী-বিদেশী ক্বারীদের সুমধুর কন্ঠে কোরআন তেলোয়াত শুনতে বিপুল সংখ্যক জনতার ঢল নামে।
১৮ই মার্চ পরিচালনা কমিটির ব্যবস্থাপনায় দ্বিতীয় বারের মত আন্তর্জাতিক ক্বেরাত সম্মেলনে বিদেশী তিনজন ও দেশীয় পাঁছজন ক্বারী অংশ নিয়েছেন।ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে দুপুর থেকে শুরু হয়েছে ক্বেরাত সম্মেলন।
ঈদগাঁওতে এই ক্বেরাত সম্মেলনে আমন্ত্রিত আন্তর্জাতিক ক্বারীগণের মধ্যে ছিলেন, মিশর থেকে আগত ক্বারী শেখ ডক্টর আবু নাছের হারক, ক্বারী মাহমুদ আবদুল বাছেত,
আবদুল বাছেত মিশরী।
এছাড়াও দেশীয় ক্বারীগণের মধ্যে পটিয়া ক্বারী আহমদুল হক, চট্রগ্রামের ক্বারী মো: ইসহাক, কক্সবাজারের ক্বারী শফিউল্লাহ কাসেমী, চট্রগ্রাম ক্বারী মফিজুল হক, ঢাকার ক্বারী জসিম উদ্দিন কাসেমী ছিলেন।
মেহমান হিসেবে উপস্থিত ছিলেন, কক্সবাজার উন্নয়ন কর্তৃ পক্ষের চেয়ারম্যান লে: কর্নেল (অব) ফোরকান আহমদ,
আন্তর্জাতিক ক্বেরাত সম্মেলন সংস্থার সভাপতি হাফেজ মোহাম্মদ তৈয়ব, কক্সবাজারের সভাপতি ক্বারী জহিরুল হক। বিশেষ আকর্ষন ছিলেন, ঢাকার জাগ্রত কবি মুহিব খান,কক্সবাজারের মাওলানা শাহেদুর রহমান শাহীন। নও মুসলিম সাইফুল ইসলাম ত্রিপুরার কন্ঠে ইসলামী সংগীত পরিবেশিত হয়।
ক্বেরাত সম্মেলনে আইনশৃংখলাসহ সার্বিক দায়িত্ব পালন করেন সেচ্ছাসেবী সংগঠন বৃহত্তর ঈদগাঁও ব্লাড ডোনারস সোসাইটি, পথশিশু ব্লাড এসোসিয়েশন, স্বপ্নবুনন। ক্বেরাত সম্মেলনের দায়িত্বশীলরাও ছিলেন।
ক্বেরাত সম্মেলনের মাধ্যমে কোরআনের সুমধুর আওয়াজ সবখানে ছড়িয়ে পড়ে। ঈদগাঁও হয়ে উঠেছে কোরআনের আলোয় আলোকিত।
আগেকলাতলী মোড়ে সিএনজি ড্রাইভারের নৈরাজ্য বৃদ্ধি
পরেরামু ব্লাড ডোনার’স এসোসিয়েশনের ৫ম বর্ষপূর্তি ও মিলন মেলা সম্পন্ন