
সিবিকে ডেস্কঃ
করোনার সংক্রমণ বেড়ে গেলেও আপাতত লকডাউনের বিষয়ে কোনো সিদ্ধান্ত নয় বলে জানিয়ে দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। বলছেন, ‘বর্তমান পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে চলার উপরই গুরুত্ব দেওয়া হচ্ছে বেশি।’
বুধবার (২৪ মার্চ) সকালে সাংবাদিকদের স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘করোনা প্রকোপ বেড়ে যাওয়ায় নেওয়া হচ্ছে নতুন পদক্ষেপ। হাসপাতালে কোভিড রোগীদের জন্য নতুন আইসিইউ বেডও যুক্ত করা হচ্ছে।’
তবে সংক্রমণ বেড়ে যাওয়ার কারণ জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, ‘যারা কক্সবাজার ঘুরতে গিয়েছিলেন, বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে অংশ নিয়েছেন তারাই সংক্রমণ বাড়িয়েছেন।’
এদিকে আগামী ২ এপ্রিল স্বাস্থ্যবিধি মেনেই মেডিক্যাল ভর্তি পরীক্ষা নেওয়া হবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।













