উখিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত স্থানীয়দেরও সহযোগিতা করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

0
2

সিবিকেঃ

রোহিঙ্গাদের পাশাপাশি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত স্থানীয়দের সহায়তার আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। এ ঘটনায় যদি রোহিঙ্গারা জড়িত থাকে তাহলে তাদেরও আইনের আওতায় আনার কথা জানিয়েছেন তিনি।

বুধবার (২৪ মার্চ) দুপুর ২টার দিকে উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘যারা আগুনে ঘরবাড়ি হারিয়েছেন, তাদের ভাসানচর নেওয়ার কোনো পরিকল্পনা নেই। তবে কেউ যদি নিজের ইচ্ছায় ভাসানচর যেতে চায় তাহলে তাদের সেখানে পাঠানো হবে। ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখেছি। এসব ক্ষতি কাটিয়ে উঠতে পদক্ষেপ নিচ্ছে সরকার।’

তিনি আরও বলেন, ‘এই আগুনে অনেক স্থানীয় পরিবারও ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদেরকেও সহযোগিতার আওতায় আনা হবে। যাতে তারাও দ্রুত ক্ষতি পুষিয়ে উঠতে পারে।’

এ সময় জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তফা কামাল উদ্দিন, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আনোয়ার হোসেন, কক্সবাজার-৩ আসনের এমপি সাইমুম সরওয়ার কমল, কক্সবাজার র‌্যাব-১৫ এর অধিনায়ক উইং কমান্ডার আজিম আহমেদসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আগেআপাতত লকডাউন নয়: স্পষ্ট জানিয়ে দিলেন স্বাস্থ্যমন্ত্রী
পরেইমরান খানকে শেখ হাসিনার চিঠি, সম্পর্ক উন্নয়নের আশাবাদ