করোনায় আক্রান্ত সাংসদ আশেক উল্লাহ রফিক

0
6

সিবিকেঃ

কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনের সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক করোনায় আক্রান্ত হয়েছেন। শনিবার (৩ মার্চ) কক্সবাজার মেডিকেল কলেজের রিপোর্টে তাঁর করোনা পজিটিভ আসে।

বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর ব্যক্তিগত প্রেস সচিব ছৈয়দুল কাদের।

তিনি বলেন, সংসদে যোগ দিতে হলে করোনা রিপোর্ট জমা দিতে হয়। এ জন্যে তিনি করোনা টেস্ট করান। এতে সংসদ সদস্য আশেক উল্লাহ রফিকের করোনা পজিটিভ রিপোর্ট পাওয়া যায়। তবে তিনি শারীরিকভাবে সুস্থ আছেন।

উল্লেখ্য, এর আগে করোনায় আক্রান্ত হন কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সাংসদ জাফর আলম ও কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাংসদ শাহীন আক্তার।

আগেদেশের ইতিহাসে রেকর্ড শনাক্ত ৭০৮৭, মৃত্যু ৫৩
পরেঈদগড়ে শুশুর বাড়িতে বিষ খাইয়ে জামাইকে হত্যা, ন্যায় বিচার দাবি