একদিনে মৃত্যু ১০০ ছাড়াল প্রথমবার

0
4

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ১০১ জনের মৃত্যু হয়েছে। এটি দেশে একদিনে করোনায় সর্বোচ্চ মৃত্যু। এ নিয়ে দেশে করোনা আক্রান্ত হয়ে মোট মৃত্যু বেড়ে দাঁড়াল ১০ হাজার ১৮২ জনে।

একই সময়ে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হন ৪ হাজার ৪১৭ জন। এতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭ লাখ ১১ হাজার ৭৭৯ জন।

শুক্রবার (১৬ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

আগেউখিয়া উপজেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা
পরেচকরিয়ায় টমটম উল্টে বৃদ্ধ নিহত