
সিবিকে ডেস্কঃ
কক্সবাজারের চকরিয়া-মহেশখালী সড়কের চকরিয়ার শাহারবিল ইউনিয়ন পরিষদ এলাকায় টমটম উল্টে রশিদ আহমদ (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
শুক্রবার দুপুর সোয়া ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আবদুর রশিদ শাহারবিল ইউনিয়নের নয়াপাড়া এলাকার মৃত আবদুল কাদেরের ছেলে।
প্রত্যক্ষদর্শী লোকজন জানায়, দুপুরে টমটমে মরিচ ভর্তি করে চকরিয়া বাস টার্মিনাল সংলগ্ন পৌর কাঁচা বাজারে যাওয়ার পথে শাহারবিল ইউনিয়ন পরিষদ এলাকায় পৌঁছলে টমটমটি উল্টে যায়। এসময় টমটমের একমাত্র যাত্রী রশিদ আহমদ টমটমের নিচে চাপা পড়ে ঘটনাস্থলে মারা যান।
শাহারবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহসিন বাবুল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।













