শনিবার কক্সবাজারে আরও ২৯ জনের করোনা সনাক্ত

0
5
সিবিকেঃ
কক্সবাজার মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি ল্যাবে সর্বশেষ ২৪ ঘন্টার নমুনা পরীক্ষায় ২৯ জনের শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব শনাক্ত হয়েছে। তাদের মধ্যে নতুন করোনা শনাক্ত হয়েছে ২৪ জনের। ফলোআপ রিপোর্ট পজিটিভ এসেছে ৫ জনের। একজন বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকের করোনা পরীক্ষার রিপোর্টও পজিটিভ এসেছে।
শনিবার কক্সবাজার মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি ল্যাবে ২৮০ জনের নমুনা পরীক্ষা করা হয়। তাদের মধ্যে ২৫১ জনের করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে। এ তথ্য জানিয়েছেন কক্সবাজার মেডিকেল কলেজের সংক্রামক ব্যাধি ও ট্রপিক্যাল মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. মোহাম্মদ শাহজাহান নাজির।
তিনি জানান, নতুন শনাক্ত হওয়া করোনা আক্রান্ত রোগীদের মধ্যে কক্সবাজার সদর উপজেলার বাসিন্দা ১৬ জন, রামুর বাসিন্দা একজন, উখিয়ার বাসিন্দা ৩ জন ও মহেখালীর বাসিন্দা ৩ জন।
আগেলকডাউন আরও এক সপ্তাহ বাড়তে পারে
পরেবাঁশখালীতে সংঘর্ষে ৫ জন নিহতের ঘটনায় পৃথক ২ তদন্ত কমিটি