
সিবিকেঃ
১৯ এপ্রিল(সোমবার) কক্সবাজার মেডিকেল ল্যাবে ৫৫৫ জনের নমুনা টেস্টে ৭২ জনের করোনা শনাক্ত হয়েছে।
তাদের মধ্যে ৭০ জনই কক্সবাজার জেলার বাসিন্দা। নতুন করোনা আক্রান্ত হয়েছেন ৬৬ জন। পুরাতন রোগীর ফলোআপ রিপোর্ট পজিটিভ এসেছে ৬ জনের। এছাড়াও সাতজন বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকের করোনা শনাক্ত হয়েছে।
কক্সবাজার মেডিকেল কলেজের সংক্রামক ব্যাধি ও ট্রপিক্যাল মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. মোঃ শাহজাহান নাজির এই তথ্য জানিয়েছেন
তিনি জানান, করোনা আক্রান্তদের মধ্যে কক্সবাজার সদর উপজেলার বাসিন্দা ২৭ জন, রামুর বাসিন্দা ৪ জন, উখিয়ার বাসিন্দা ৮ জন, টেকনাফের বাসিন্দা ৪ জন, চকরিয়ার বাসিন্দা ৫ জন, পেকুয়ার বাসিন্দা ৩ জন, কুতুবদিয়ার বাসিন্দা একজন, মহেশখালীর বাসিন্দা ৫ জন, বান্দরবানের বাসিন্দা একজন ও চট্টগ্রামের লোহাগাড়ার বাসিন্দা আছেন একজন













