মঙ্গলবার কক্সবাজারে ৭৩ জনের করোনা শনাক্ত

0
3

নিজস্ব প্রতিবেদকঃ

২০ এপ্রিল মঙ্গলবার কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে ৫৩৮ নমুনা পরীক্ষায় ৭৩ জন করোনা রোগী সনাক্ত হয়েছে।

তৎমধ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছে ৬৪ জন। পুরাতন রোগীর ফলোআপ রিপোর্ট পজেটিভ এসেছে  ৯ জন। এছাড়াও ৩ জন মিয়ানমারের নাগরিকের করোনা শনাক্ত হয়েছে।
এ তথ্য জানিয়েছেন কক্সবাজার মেডিকেল কলেজের সংক্রামক ব্যাধি ও ট্রপিক্যাল মেডিসিন বিভাবের সহকারী অধ্যাপক ডা. শাহজাহান নাজির।

তিনি জানান, সর্বশেষ ২৪ ঘন্টায় ৫৩৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তাদের মধ্যে রিপোর্ট নেগেটিভ এসেছে ৪৬৫ জনের। আক্রান্তদের মধ্যে কক্সবাজার সদর উপজেলার বাসিন্দা ৩৬ জন, রামুর বাসিন্দা ৩ জন, উখিয়ার বাসিন্দা ১১ জন, টেকনাফের বাসিন্দা ৫ জন, চকরিয়ার বাসিন্দা ৪ জন, পেকুয়ার বাসিন্দা ১ জন ও মহেশখালীর বাসিন্দা ১ জন।

আগেবাবুনগরীর সুরে কথা বললেন শফীপুত্র আনাস মাদানী
পরেভোট না হওয়া পর্যন্ত ইউপির দায়িত্বে বর্তমান চেয়ারম্যান-মেম্বাররাই