ফের ৭ দিনের রিমান্ডে মামুনুল

0
3

সিবিকে ডেস্কঃ

প্রথম দফার রিমান্ড শেষে সোমবার তাকে আদালতে হাজির করে ২০১৩ সালে শাপলা চত্বরে সহিংসতার ঘটনায় মতিঝিল থানায় ও গত ২৬ মার্চ বায়তুল মোকাররমে মোদী বিরোধী সমাবেশকে ঘিরে হামলার ঘটনায় পল্টন থানায় করা দুই মামলায় ১০ দিন করে রিমান্ড আবেদন করা হয়। এর মধ্যে মতিঝিলের মামলায় তিনদিন ও পল্টনের মামলায় চারদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

এছাড়া সোমবার মোহাম্মদপুরে চুরির মামলায় তাকে রিমান্ড শেষে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করা হয়েছে।

এর আগে গত ১৯ এপ্রিল জিজ্ঞাসাবাদের জন্য মামুনুল হকের সাতদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

এদিকে, মামুনুলকে আদালতে আনাকে কেন্দ্র করে সকাল থেকে আদালত এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত চত্বরে প্রবেশে কড়াকড়ি আরোপ করা হয়েছে।

আর সিএমএম আদালতের মূল ফটক পুলিশ ঘিরে রেখেছে। এ ভবনে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না।

গত ১৮ এপ্রিল দুপুরে রাজধানীর মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া মাদ্রাসা থেকে মামুনুলকে গ্রেফতার করে পুলিশ।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ জানান, ২০২০ সালে মোহাম্মদপুর থানায় দায়েরকৃত একটি হামলা ও নাশকতার মামলায় মামুনুলকে গ্রেফতার করা হয়েছে।

আগেসংক্রমণ ও মৃত্যুতে নতুন রেকর্ড ভারতে
পরেভারতফেরত ১০ করোনা রোগীর পলায়ন, ‘ভারতীয় ধরন’ ছড়ানোর শঙ্কা