
বার্তা পরিবেশক:
শফিউল্লাহ নুরীর কাছ থেকে সুসম্পর্কের খাতিরে ১০ লাখ টাকা ধার নেয় আবু বকর। জমি বিক্রি করে সেই ১০ লাখ টাকা ফেরত দিবেন বলে কথা দেন আবুবকর এবং একটি ব্ল্যাংক চেক প্রদান করেন শফিউল্লাহকে। নির্দিষ্ট সময়ে টাকা না দেওয়ায় আবু বকরের দেওয়া ব্ল্যাংক চেক নিয়ে টাকা তুলতে যায় শফিউল্লাহ। গিয়ে দেখেন সেখানে পর্যাপ্ত পরিমাণ টাকা নেই। আবুবকর তার একাউন্টটিতে পর্যাপ্ত পরিমাণ টাকা না রেখে প্রতারণা করেন বলে দাবি করেন শফিউল্লাহর । পরবর্তীতে ব্ল্যাংক চেক প্রতারণার শিকার হওয়ায় আবু বকরের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেন তিনি। পরে তার বিরুদ্ধে কক্সবাজার আদালতে চেক ডিজওনার মামলা দায়ের করেন শফিউল্লাহ। যার সিআর মামলা নম্বর-১১০০-৪২-২২। স্মারক নম্বর -২৭১-২৩।
ওই আসামীকে শনিবার(২২ জুলাই) রাতে গ্রেপ্তার করেন কক্সবাজার থানার এসআই রিয়াজ। তিনি বলেন, চেক ডিজঅনার মামলায় আবুবকরকে গ্রেপ্তার করে হাজতে রাখা হয়েছে। রোববার (২৩ জুলাই) তাকে কোর্টে চালান করে দেয়া হবে।
আবুবকর ছিদ্দিক মহেশখালী উপজেলার নতুন বাজার ইউনিয়নের জাগিরাঘোনার এমদাদুল হকের ছেলে। তার বর্তমান ঠিকানা কক্সবাজারের বৌদ্ধ মন্দির সড়ক।













