
নিজস্ব প্রতিবেদকঃ
২৬ এপ্রিল সোমবার কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে ৫৩৯ জনের নমুনা পরীক্ষায় ৬২ জনের করোনা শনাক্ত হয়েছে। তারা সকলেই কক্সবাজার জেলার বাসিন্দা। তাদের মধ্যে নতুন করোনা শনাক্ত হয়েছে ৫৭ জনের। ফলোআপ রিপোর্ট অর্থাৎ দ্বিতীয়বার করোনা পজেটিভ এসেছে ৫ জনের। এছাড়াও মিয়ানমারের ৩ নাগরিকের নমুনা পরীক্ষার ফল পজিটিভ এসেছে। কক্সবাজার মেডিকেল কলেজের সংক্রামক ব্যধি ও ট্রপিক্যাল মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. মোহাম্মদ শাহজাহান নাজির এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, সর্বশেষ ২৪ ঘন্টায় কক্সবাজারে ৫৩৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তাদের মধ্যে রিপোর্ট নেগেটিভ এসেছে ৪৭৭ জনের। করোনা আক্রান্তদের মধ্যে কক্সবাজার সদর উপজেলার বাসিন্দা ৩১ জন, রামুর বাসিন্দা ১ জন, উখিয়ার বাসিন্দা ৮ জন, টেকনাফের বাসিন্দা ৯ জন, চকরিয়ার বাসিন্দা ২ জন, পেকুয়ার বাসিন্দা ২ জন ও মহেশখালীর বাসিন্দা একজন













