শহরে পথশিশুকে ধর্ষণের অভিযোগে ৩ যুবককে পুলিশে দিলো ‘নতুন জীবন’

0
3

নিজস্ব প্রতিবেদকঃ

কক্সবাজারে ৯ বছরের এক পথশিশুকে ধর্ষণের অভিযোগে ৩ যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে ছিন্নমুল শিশুদের নিয়ে কাজ করা স্বেচ্ছাসেবী সংগঠণ নতুন জীবনের সদস্যরা। শুক্রবার শহরের পৃথক স্থান থেকে এ ৩ যুবককে আটক করা হয়।
আটকরা হলো, মো. আরিফ, মো রাশেদ ও মো. হারেস। এরা তিনজন চিহ্নিত ছিনতাইকারি বলে জানিয়েছে পুলিশ।
নতুন জীবনের সভাপতি ওমর ফারুক জানান, ৯ বছরের এক শিশু রক্তাক্ত অবস্থায় তাকে ৩ যুবক জোরপূর্বক ধর্ষণের ঘটনাটি জানায়। এর পর সংগঠণের সদস্যরা এ শিশুকে সাথে নিয়ে ৩ জনকে খুঁজে বের করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের ৩ জন অপরাধের কথা স্বীকার করেছে। এরপর পুলিশকে সোপর্দ করা হয়।
পুলিশ জানিয়েছে, শিশুকে চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হচ্ছে। এব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
আগে‘লকডাউন’ থেকে বের হতে ১০ সুপারিশ
পরে‘রামুতে সৌদি প্রবাসীর জমি দখল’ শীর্ষক সংবাদের প্রতিবাদ