
সংবাদদাতাঃ
সংকটে,সংগ্রামে, অর্জনে বাংলাদেশ ছাত্রলীগ এর অবদান অনস্বীকার্য।
মহেশখালী তে অসহায় ও ছিন্নমূল দের মাঝে ইফতার বিতরণ করেন চট্টগ্রাম কলেজ ছাত্রলীগ এর প্রচার ও প্রকাশনা বিষয়ক উপ সম্পাদক, আবু নাঈম মুহাম্মদ হাসান।
এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর শাখার আওতাধীন চকবাজার থানা ছাত্রলীগ এর অর্থ সম্পাদক তারেকুল ইসলাম, মহেশখালী উপজেলা ছাত্রলীগ নেতা, কালারমার ছড়া ইউনিয়ন ছাত্রলীগ এর সাবেক সভাপতি,আবু হানিফা মোঃ সোহেল ছৈয়দ, রিদুয়ান মোঃরিদু, নাসিম সহ ছাত্রলীগ এর নেতৃবৃন্দ।
এসময় ইফতার বিতরণ কর্মসূচী তে ছাত্রলীগ এর সাবেক প্রয়াত নেতৃবৃন্দের ইছালে সওয়াব এর উদ্দেশ্যে দোয়া করা হয়।













