
মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
বঙ্গবন্ধু পরিষদ, কক্সবাজার জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি, বিশিষ্ট আওয়ামী লীগ নেতা রফিক আহমদ চৌধুরী (৭০) আর নেই। শুক্রবার ১৪ মে বেলা ১ টার দিকে কক্সবাজার শহরের খতিব আল ফুয়াদ হাসপাতালে তিনি চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি–রাজেউন)।
মরহুমের ছোট ভাই, আনসার ব্যাটালিয়ন পরিচালক এস.এম আজিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
মরহুম রফিক উদ্দিন চৌধুরী কক্সবাজার শহরের উত্তর রুমালিয়ার ছরার মরহুম হেকিম আলহাজ্ব আবু ছৈয়দ চৌধুরী ও মরহুমা ছৈয়দা বেগমের এর জ্যেষ্ঠ পুত্র। শুক্রবার সকালে রফিক উদ্দিন চৌধুরী নিজ বাসভবনে স্ট্রোক করলে তাঁকে মুমূর্ষু অবস্থায় শহরের খতিব আল ফুয়াদ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তিনি ইন্তেকাল করেন।
মরহুম রফিক উদ্দিন চৌধুরী মৃত্যুকালে স্ত্রী, ২ পুত্র ও ২ কন্যা সন্তান সহ অনেক আত্মীয়স্বজন, গুণগ্রাহী রেখে যান রেখে যান।
মরহুম রফিক উদ্দিন চৌধুরী’র প্রথম নামাজে জানাজা শুক্রবার মাগরিবের নামাজের পর হাশেমিয়া কামিল মাদ্রাসা মাঠে এবং দ্বিতীয় নামাজে জানাজা লারপাড়াস্থ কক্সবাজার আদর্শ মহিলা কামিল মাদরাসা (কেন্দ্রীয় বাস টার্মিনাল) সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হবে। পরে তাকে মাদ্রাসা সংলগ্ন কবরস্থানে দাফন করা হবে বলে আনসার ব্যাটালিয়ন পরিচালক এস.এম আজিম উদ্দিন জানিয়েছেন।













