রবিবার কক্সবাজারে আরও ৫৫ জনের করোনা শনাক্ত

0
4

নিজস্ব প্রতিবেদকঃ

কক্সবাজার মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি ল্যাবে সর্বশেষ ২৪ ঘন্টার নমুনা পরীক্ষায় আরো ৫৫ জনের শরীরে ভাইরাসের শনাক্ত হয়েছে।

তাদের মধ্যে নতুন করোনা আক্রান্ত হয়েছে ৫৩ জন। ২ জনের ফলোআপ রিপোর্ট পজিটিভ এসেছে। এছাড়াও ৫ জন বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিক করোনা আক্রান্ত হয়েছেন।
এ তথ্য জানিয়েছেন কক্সবাজার মেডিকেল কলেজের সংক্রামক ব্যাধি ও ট্রপিক্যাল মেডিসিন বিভাগের সহকারি অধ্যাপক ডাঃ মোহাম্মদ শাহজাহান নাজির।
তিনি জানান, সর্বশেষ ২৪ ঘন্টায় ২৮০ জনের নমুনা পরীক্ষা করা হয়। তাদের মধ্যে ২২৫ জনের রিপোর্ট নেগেটিভ এসেছে। আক্রান্তদের মধ্যে কক্সবাজার সদর উপজেলার বাসিন্দা ২২ জন, রামুর বাসিন্দা ২ জন, উখিয়ার বাসিন্দা ৭ জন, টেকনাফের বাসিন্দা ১৩ জন, চকরিয়ার বাসিন্দা ২ জন, মহেশখালীর বাসিন্দা একজন ও বান্দরবানের বাসিন্দা একজন।
আগেরোহিঙ্গা ক্যাম্পে আইন শৃঙ্খলা সমুন্নত রাখতে কঠোর হস্তে অপরাধ দমন করা হবে: পুলিশ সুপার
পরেফিলিস্তিন-ইসরাইল ইস্যুতে নিজ দলের তোপের মুখে বাইডেন