ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে চকরিয়ায় জামায়াতের বিক্ষোভ

0
5

এইচ এম রুহুল কাদের, চকরিয়া:
ইসরায়েল কর্তৃক নিরীহ ফিলিস্তিনিদের গণহত্যার প্রতিবাদে চকরিয়ায় বিক্ষোভ মিছিল করেছে জামায়াত।
১৯ মে সকাল ৯টায় চকরিয়া শহরের সোসাইটি মসজিদর সামনে থেকে মিছিলটি শুরু হয়ে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক প্রদক্ষিণ করে পুরাতন বাসটার্মিনালে গিয়ে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তব্য দেন- জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা হেদায়েত উল্লাহ, চকরিয়া উপজেলা উত্তর আমীর মাওলানা ছাবের আহমদ, দক্ষিণ আমীর মাওলানা মোজাম্মেল হক, পৌরসভা আমীর আরিফুল কবির।
বক্তারা বলেন, নিরীহ ফিলিস্তিনিদের গণহত্যা চালিয়ে মানবতা বিরোধী অপরাধ করছে। মানুষ নামের পশুদের বিচার করতে হবে। অবিলম্বে এই গণহত্যা বন্ধ করার আহ্বান জানান বক্তারা।
কর্মসূচিতে উপজেলার বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা অংশ গ্রহণ করেন।

আগেটেকনাফে অস্ত্রসহ তিন সন্ত্রাসী গ্রেফতার
পরেফিলিস্তিনে ইসরাইলী হামলার প্রতিবাদে শহর জামায়াতের বিক্ষোভ